আইসিটি বিভাগের পরিচালন বাজেটের রাজস্ব প্রাপ্তি ও ব্যায় পর্যালোচনা সভা

৩১ মে, ২০২৩ ১০:০০  

একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হতে যাচ্ছে, এই অধিবেশনেই ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে। বুধবার শুরু হতে যাওয়া এই অধিবেশনে পরদিনই বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে বুধবার অনুষ্ঠিত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের পরিচালন বাজেটের রাজস্ব প্রাপ্তি ও ব্যায় সংক্রান্ত পর্যালোচনা সভা। আগারগাওস্থ আইসিটি বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় আইসিটি বিভাগের বিভিন্ন সংস্থার প্রধান, প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

বিভাগ ও এর অধীন সংস্থা সমূহের প্রধানগন সংশ্লিষ্ট বিষয়ে সার্বিক অগ্ৰগতি তুলে ধরেন। বিভিন্ন সংস্থার প্রধানগণ সভার নির্দেশনা অনুযায়ী চলমান কার্যক্রম সম্পন্ন করার অঙ্গীকার করেন।